রাজৈর পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু।
নবনির্বাচিত সভাপতি কাজী জাহিদুর রহমান লেবু বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
এদিকে লেবু কাজী সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রাজৈর উপজেলার এ বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউ